২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলালিংক-অপেরার প্রিমিয়াম অ্যাপ স্টোর

মোবাইল অপারেটর বাংলালিংক, অপেরার সঙ্গে যুক্ত হয়ে নিয়ে এসেছে প্রিমিয়াম অ্যাপ স্টোর ‘বাংলালিংক অ্যাপ স্টোর’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 07:12 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

সোমবার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, “ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতি গুরুত্ব দিয়ে বাংলালিংক শুধু তার গ্রাহকদের দিচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রিমিয়াম অ্যাপ স্টোর ব্যবহারের এ সুযোগ।”

সম্প্রতি সারা বিশ্বে প্রযুক্তিগতভাবে যেসব উন্নতি হচ্ছে তা মানুষের জীবনকে আরও সহজগম্য এবং প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করে তুলছে। ক্রমবিকাশমান আধুনিক এবং ডিজিটাল বিশ্বে বিনোদনসহ মানুষ বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনসের উপর বেশি নির্ভরশীল হচ্ছে।

এ কারণেই বাংলালিংক ডিজিটাল বাংলাদেশ গড়ায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং তারই অংশ হিসেবে ‘বাংলালিংক অ্যাপ স্টোর’ চালু করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

অ্যাপ স্টোর সম্বন্ধে বাংলালিংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সিইও এরিক অস বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলালিংক অ্যাপ স্টোর আমাদের ডিজিটালকরণের লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে।”

অপেরার সাউথ এশিয়া এবং সাউথইস্ট এশিয়ার ভাইস প্রেসিডেন্ট সুনীল কামাথ বলেন, “যে সকল মোবাইল ব্যবহারকারী অনলাইনে সময় কাটাতে ভালোবাসেন কিন্তু ডেটা ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সচেতন তাদের জন্য এই সেবাটি উপকারী হবে।

“এখন, এর মাধ্যমে গ্রাহকরা সরাসরি অ্যাপ স্টোরের সাথে লেনদেন না করে তাদের মোবাইল ফোন বিলের মাধ্যমে একটি নির্দিষ্ট সাবস্ক্রিপশন রেট পরিশোধ করবেন। আমরা বাংলালিংকের সাথে সহযোগিতার মাধ্যমে এই সেবাটি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পেরে আনন্দিত।”

এই অফারটি অ্যাক্টিভেট করে গ্রাহকরা ‘বাংলালিংক অ্যাপ স্টোর’ থেকে আলমিটেড প্রিমিয়াম অ্যাপস এবং গেমস ডাউনলোড করতে পারবেন। গ্রাহকরা প্রথম সাবস্ক্রিপশনের ৭ দিন ফ্রি ট্রায়াল উপভোগ করতে পারবেন।

একটি ক্যাটালগে গ্রাহকরা ৩ লাখেরও বেশি অ্যাপস ব্যবহারের অনন্য সুযোগ পাবেন। বাংলালিংক একই সঙ্গে অ্যাপসগুলো আপডেট এবং নতুন অ্যাপস সংযোজন করবে।

এই অফারটি অ্যাকটিভেট করতে গ্রাহকদের apps.banglalink.com.bd সাইটটি ভিজিট করতে হবে।

বাংলালিংক অ্যাপ স্টোর সাবস্ক্রিপশন ফি সপ্তাহে ১১.৯৫ টাকা (এসডি+ভ্যাট+এসসি অন্তর্ভুক্ত)। সাবস্ক্রিপশনের পর গ্রাহকদের ব্রাউজিং এবং ডাউনলোড চার্জ দিতে হবে। গ্রাহকরা এই সেবাটি আর গ্রহণ করতে না চাইলে তাদের অ্যাকাউন্ট থেকে আনসাবস্ক্রিপশন করতে পারবেন।