২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকাশে কেনা যাবে এয়ার এশিয়ার টিকেট

মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের অ্যাকাউন্ট ব্যবহার করে এয়ারলাইন্স এয়ার এশিয়ার টিকেট কিনতে পারবেন গ্রাহকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 06:49 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত চুক্তি হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিকাশ এর চিফ কমার্শিয়াল অফিসার রেজাউল হোসেন এবং এয়ার এশিয়ার জিএসএ টোটাল এয়ার সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোরশেদুল আলম চাকলাদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।