২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলালিংক গ্রাহকদের জন্য ওয়েস্টিনে ছাড়

ওয়েস্টিনে ‘বিশেষ সুবিধা’ পাবে বাংলালিংকের ‘প্রিয়জন’ গ্রাহকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 08:19 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

সোমবার দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হয়েছে, যার আওতায় ওয়েস্টিনের সিগনেচার ভেন্যু ‘স্প্ল্যাশ’- এ ফুড অর্ডারের ওপর ১০% ছাড় পাবেন বাংলালিংকের গ্রাহকরা।

অফারটি উপভোগ করতে প্রিয়জন গ্রাহকদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ‘Westin’ টাইপ করে ২০১২ তে পাঠাতে হবে।

বাংলালিংক-এর হেড অব কাস্টমার বেস ম্যানেজমেন্ট-বি২সি মার্কেটিং মোহাম্মদ মাহবুবুল আলম ভুঁইয়া বলেন, “আমরা সবসময় আমাদের মূল্যবান গ্রাহকদের জন্য নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি।

“এই চুক্তির ফলে আমাদের প্রিয়জন গ্রাহকরা ওয়েস্টিন ঢাকার পক্ষ থেকে সিগনেচার ভেন্যু ‘স্প্ল্যাশ’- এ আকর্ষণীয় ছাড় পাবেন এবং তাদের প্রত্যাশিত ডাইনিং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংক-এর পক্ষ থেকে লয়্যালটি অ্যান্ড পার্টনারশিপ সিনিয়র অ্যাসিসট্যান্ট ম্যানেজার, মার্কেটিং, ইয়াসির আরাফাত হোসেন; লয়্যালটি অ্যান্ড পার্টনারশিপ ম্যানেজমেন্ট সিসটেম অ্যাসিসট্যান্ট ম্যানেজার ফারহানা সিনথিয়া; এবং ওয়েস্টিন ঢাকার পক্ষ থেকে ডিরেক্টর অব পিআর সেলিনা মোমেন, মার্কেট কমিউনিকেশন ম্যানেজার সাদমান সালাউদ্দিন।