সিম্ফনির ‘বোম্বাস্টিক’ অফারের ২ মোটরসাইকেল হস্তান্তর
মোবাইল হ্যান্ডসেট ক্রেতাদের জন্য দেওয়া ‘বোম্বাস্টিক’ অফারে বিজয়ী দুইজনকে মোটরসাইকেল হস্তান্তর করেছে সিম্ফনি।
রাজধানীতে এডিসন গ্রুপের কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয় বলে রোববার মোবাইল ফোন কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজয়ীরা হলেন- চট্টগ্রামের সোহেল ও ঢাকার মিথুন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুব শিগগির অন্যান্য পুরস্কার বিজয়ীদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হবে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ, জ্যেষ্ঠ পরিচালক রেজোয়ানুল হক, পরিচালক (বিপণন) আশরাফুল হক, করপোরেট অ্যাফেয়ার্স প্রধান মেজর (অব.) আব্দুল মালেক মিয়াজী এবং জাতীয় বিক্রয় ব্যবস্থাপক এম এ হানিফ উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সিম্ফনির এই অফারটি ৮ মার্চ শুরু হয়ে এখনও চলছে। অফার চলাকালীন সময়ে Symphony H60, Symphony H120, Symphony H250, Symphony ZV Pro, Symphony ZVI & Symphony P6 (2 GB), Symphony P6 Pro (2GB) হ্যান্ডসেটের যে কোনো একটি ক্রয় করলেই ক্রেতা পাচ্ছেন একটি স্ক্র্যাচ কার্ড।
“স্ক্র্যাচ কার্ড ঘষলেই পাওয়া যাবে সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ শতভাগ পর্যন্ত নগদ মূল্য ছাড়। আরও থাকছে গাড়ি, মোটরসাইকেল, ফ্রিজ ও এসি জিতে নেওয়ার সুযোগ।”
