রবির উদ্যোগে এল ‘টেন মিনিট স্কুল’
জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মোবাইল অপারেটর রবির উদ্যোগে চালু হয়েছে ‘১০ মিনিট স্কুল’ নামে একটি শিক্ষাবিষয়ক মাল্টিমিডিয়া প্লাটফর্ম।
প্রতিষ্ঠানটি বলছে, করপোরেট দায়বদ্ধতার আওতায় বিনামূল্যের এই অনলাইন www.10minuteschool.com প্লাটফর্মটি তারা চালু করেছে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‘টেন মিনিট স্কুলে’ দেশের সব শীর্ষস্থানীয় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ভর্তি নির্দেশিকা এবং মডেল টেস্ট দেওয়ার সুযোগ রয়েছে। এতে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ব্যয়বহুল কোচিং সেন্টারের উপর নির্ভরতা কমবে বলে আশা করছে রবি।
শিক্ষার্থীদের চর্চার জন্য জাতীয় পাঠ্যক্রম অনুযায়ী বিভিন্ন বিষয়ের ওপর অনলাইন কোর্স, টিউটোরিয়াল ও কুইজও রয়েছে ‘টেন মিনিট স্কুল’ প্লাটফর্মে।
