২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের ক্যান্টন মেলায় থাকছে ওয়ালটন

ইলেকট্রনিক্স পণ্যের বাংলাদেশি ব্রান্ড ওয়ালটন প্রথমবারের মতো চীনের ক্যান্টন বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2016, 03:46 PM

Updated : 20 Aug 2022, 12:27 PM

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ৫৯ বছর ধরে গুয়াংজু প্রদেশে আমদানি ও রপ্তানিকারকদের এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর মেলা শুরু হচ্ছে ১৫ এপ্রিল, চলবে ১৯ তারিখ পর্যন্ত।

এবারের মেলায় অংশ নিতে ২৮ সদস্যের একটি প্রতিনিধি দল শিগগিরই চীনে যাচ্ছে বলে ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম জানিয়েছেন।

দেশের বাজারে ‘শীর্ষস্থান’ অর্জনের পর বিশ্ববাজারে বাংলাদেশি এ ব্র্যান্ডের ‘শক্ত অবস্থান তৈরি’র জন্য চীনের এ মেলায় ওয়ালটন অংশ নিচ্ছে বলে জানান তিনি।

উদয় জানান, মেলায় ইলেকট্রনিক্স অ্যান্ড হাউজহোল্ড ইলেকট্রিক্যাল এ্যাপ্লায়েন্সেস ক্যাটাগরিতে ওয়ালটনের তৈরি রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টেলিভিশন, এয়ার কন্ডিশনার, রিচার্জেবল ফ্যান, ইলেকট্রিক সুইস, সকেট, ইন্ডাকশন কুকার, ব্লেন্ডার, এসিড লেড রিচার্জেবল ব্যাটারিসহ অন্যান্য পণ্য প্রদর্শিত হবে।