২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড

বিদ্যুৎ উৎপাদন আট হাজার ৩৪৮ মেগাওয়াটে উন্নীত করে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2016, 10:52 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

শনিবার রাত ৯টায় এ পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী।

এ সময় সারাদেশে লোডশেডিং ছিল না বলেও জানান তিনি।

এর আগে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ২০১৫ সালের ১৩ অগাস্ট; ৮১৭৭ মেগাওয়াট।

পিডিবির হিসাবে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর গত সাত বছরে বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ হয়েছে।

২০০৮ সালে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ৪০৩৬ মেগাওয়াট।