ঢাকায় মিৎসুবিসির ‘ফ্যাক্টরি অটোমেশন সার্ভিস শপ’
ঢাকায় ‘ফ্যাক্টরি অটোমেশন সার্ভিস শপ’ চালু করেছে মিৎসুবিসি ইলেক্ট্রিক করপোরেশন।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে প্রগ্রেসিভ ইঞ্জিনিয়ারিং করপোরেশনের তত্ত্বাবধানে এই সার্ভিস শপের উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মিৎসুবিসি ইলেকট্রিক কর্পোরেশন, জাপানের কর্মকর্তা তোমিওকি সুগাই, কাজুহিকো মুরিগুসি, সাতোমি ইয়ামাউসি, মিৎসুবিসি ইলেকট্রিক সার্ভিস সেন্টার, ভারতের হিরোশি কিতামুরা ও রাহুল বারগোদি, মিৎসুবিসি করপোরেশনের ইউসিকাজু নিশিকাওয়া এবং প্রগ্রেসিভ ইঞ্জিনিয়ারিং করপোরেশনের সত্ত্বাধিকারী এম এন আমিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
