২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাংকস আইটিটি থেকে ইন্টারনেট সেবা নেবে তিতাস গ্যাস

ইন্টারনেট সার্ভিস ও ইন্টারনাল ডাটা কানেক্টিভিটি সহায়তা নিতে র‌্যাংকস আইটিটি লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2016, 08:43 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিষয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে মঙ্গলবার একটি চুক্তি হয়েছে।

তিতাস গ্যাসের কোম্পানি সচিব মো. মোশতাক আহমেদ এবং র‌্যাংকস আইটিটির চিফ অপারেটিং অফিসার মো. আহ্সান উল্লাহ চেীধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুসারে এখন থেকে তিতাস গ্যাসের হেড অফিস ও লোকাল অফিসের মধ্যে ইন্টারনেট সার্ভিস, ইন্টারনাল ডাটা কানেক্টিভিটি ও হার্ডওয়ার সাপোর্ট দেবে র‌্যাংকস আইটিটি।

চুক্তি স্বাক্ষরের সময় তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মীর মসিউর রহমান, ডিজিএম (পারচেজ ডিপার্টমেন্ট) মো. মনির হোসেন খান, ডিজিএম (আইটি) আশিকুর রহমান, পরিচালক (অর্থ) শংকর কুমার দাস,  র‌্যাংকস আইটিটির চিফ এক্সিকিউটিভ অফিসার এস এম আশিকুর রহমান এবং হেড অব অপারেশনস শাহ আলম উপস্থিত ছিলেন।