২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবি’র বায়োমেট্রিক ডিভাইসে টেলিটক সিম পুনঃনিবন্ধন

রাষ্ট্রয়াত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটকের গ্রাহকরা এখন থেকে রবি’র ডিভাইস ব্যবহার করে সিম নিবন্ধন বা পুনঃনিবন্ধন করতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2016, 08:22 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

বুধবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এ বিষয়ে রবি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুপুন বীরাসিংহে ও টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ একটি চুক্তি স্বাক্ষর করেন।

এসময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম, সচিব ফায়জুর রহমান চৌধুরী ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ উপস্থিত ছিলেন।

এছাড়া টেলিটকের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের জিএম হাবিবুর রহমান ও রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট রিলেশনের ডিজিএম মো. সাইফুর রহমান উপস্থিত ছিলেন।

রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাহকরা যেন সহজে ও স্বাচ্ছন্দে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন ও পুনঃবিনন্ধন করতে পারেন এজন্য দেশজুড়ে রিটেইলার লোকেশনগুলোতে বায়োমেট্রিক ভেরিফিকেশন ডিভাইস স্থাপন করেছে রবি।

রবি’র এ বিস্তৃত ও কার্যকর প্রস্তুতি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ সরকারের নেওয়া তাৎপর্যপূর্ণ উদ্যোগটি সফল করতে যৌথভাবে ভূমিকা রাখবে রবি ও টেলিটক।