২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহজ ডটকম থেকে বাস টিকেট কেনায় মূল্যছাড়

অনলাইনে ট্রাভেল ও টিকেটিং সেবা দাতা প্রতিষ্ঠান সহজ ডটকম তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বাস টিকিটের ওপর আকর্ষণীয় মূল্যছাড় অফার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 11:43 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

সোমবার সহজ ডটকমের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাহকরা সহজ ডটকম থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন রুটের বাস টিকেট কেনার ক্ষেত্রে টিকেটপ্রতি ১৫০ টাকা পর্যন্ত মূল্যছাড় পাবেন।

এ বিষয়ে সহজ ডটকমের ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির বলেন, গ্রাহকদের উন্নত সেবা দেওয়ায় সহজ ডটকমের প্রতিশ্রুতিরই একটি নিদর্শন এই অফার।

অনলাইনে বাস-লঞ্চের টিকেট এবং হোটেল বুকিংয়ের সেবা দেওয়ার পাশাপাশি গত বছরের অক্টোবর থেকে দেশের ভেতর আয়োজিত লাইভ ইভেন্টের টিকেট অনলাইনে কেনার সুবিধা দিচ্ছে সহজ ডটকম।