রবি-‘ই জি স্যালারি’ সমঝোতা চুক্তি সই
তৈরি পোশাক (আরএমজি) খাতে মোবাইল ফোনের মাধ্যমে বেতন প্রদানকারী সংস্থা ‘ই জি স্যালারি’র সঙ্গে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে মোবাইল ফোন অপারেটর রবি।
সোমবার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ চুক্তির আওতায় ই জি স্যালারি লিমিটেড বিশেষ সুবিধা সম্বলিত সিম সংযোগ ও বাল্ক এসএমএস সেবা উপভোগ করতে পারবে।
এর ফলে আরএমজি খাতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস-ভিত্তিক (এমএফএস) বেতন-ভাতা প্রদান ব্যবস্থাপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে একযোগে কাজ করবে রবি।
রাজধানীতে রবি’র কর্পোরেট অফিসে অপারেটরটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সুপুন বীরাসিংহে এবং ই জি স্যালারি’র চেয়ারম্যান মো. আতিকুল ইসলাম এ বিষয়ক চুক্তিপত্র বিনিময় করেন।
এ সময় ই জি স্যালারি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মহসিন উদ্দিন আহমেদ, ডিরেক্টর মো. আমিনুল ইসলাম ও সুমাইয়া মৌসিনিন এবং রবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আদিল হোসেইন, ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম মোহাম্মদ নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।
