২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি ধোয়ার শ্যাম্পুর ব্রান্ড অ্যাম্বাসেডর তাহসান

গাড়ি ধোয়ার শ্যাম্পুর ব্র্যান্ড এলেক্স কার ওয়াশ অ্যান্ড ওয়্যাক্সের ব্রান্ড অ্যাম্বাসেডর হয়েছেন কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 05:12 PM

Updated : 11 Oct 2022, 08:02 PM

সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এই পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ট্রেডসওয়ার্থ হাউসহোল্ড লিমিটেডের এবিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।

তাহসান বলেন, “এটি দেশি একটি পণ্য। দেশের মানুষ এটি ব্যবহার করলে, এটির বিকাশে কাজ করা সম্ভব হলে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা সম্ভব। তাই দেশী এ পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছি।”

ট্রেডসওয়ার্থের পরিচালক সৈয়দ মুবদি মনোয়ার বলেন, “এটি একটি শ্যাম্পু যা শুধুমাত্র গাড়ির যত্নের জন্য তৈরি। এটি সম্পূর্ণ সিলিকেট ফ্রি এবং পিএইচ ব্যালেন্ডসড। ফলে গাড়ির রঙের কোনো ক্ষতি হয় না।

“এছাড়াও এটি গাড়িকে নতুনের মতো চকমকে করে তোলে।”

প্রতিষ্ঠানটির ডিভিশন ম্যানেজার মো. শাহাদত হোসেন ও বিপণন ব্যবস্থাপক মো. আশরাফুল আলম উপস্থিত ছিলেন।