২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ মে উড়বে ইউএস-বাংলার ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট

ইউএস-বাংলা এয়াররলাইন্স দেশের গণ্ডি ছাড়িয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালু করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 04:57 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

আগামী ১৫ মে ঢাকা থেকে নেপালের রাজধানী কাঠমাণ্ডু উড়ে যাবে ইউএস-বাংলার প্রথম আন্তর্জাতিক ফ্লাইট।

সরকার কাঠমাণ্ডু ছাড়াও পারো, কুয়ালালামপুর, দোহা, ব্যাংকক, সিঙ্গাপুর, দাম্মাম, কলকাতায় ফ্লাইট চালাতে  ইউএস-বাংলা অনুমতি দিয়েছে বলে প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন রোব, মঙ্গল ও বৃহস্পতিবার বিকাল ৩টায় ঢাকা থেকে ছেড়ে নীয় সময় বিকাল সাড়ে ৪টায় কাঠমাণ্ডু পৌঁছাবে ইউএস-বাংলার ফ্লাইট।

এরপর কাঠমাণ্ডু বিকাল ৫টা ১০ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে।

ঢাকা-কাঠমাণ্ডু পথে রিটার্ন টিকেট ১৭ হাজার ৬২২ টাকা এবং ওয়ানওয়ের জন্য ১০ হাজার ৫৮০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

৭৬ আসনের ড্যাশ-৮ কিউ ৪০০ সিরিজের নিউ জেনারেশন এয়ারক্রাফটে ঢাকা-কাঠমাণ্ডু ফ্লাইট পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল পথে চলছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট।