২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানারের স্টলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব

রাজধানীতে চলমান মোটরসাইকেলের মেলায় রানার অটোমোবাইলসের স্টল ঘুরে দেখেছেন জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 06:07 PM

Updated : 11 Oct 2022, 08:02 PM

সিইএমএস গ্লোবালের উদ্যোগে বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সিটিতে বৃহস্পতিবার তিন দিনব্যাপী ১১তম ঢাকা মোটর শো শুরু হয়।

দেশের প্রথম মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান রানারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব শনিবার শেষ দিনে মেলায় যান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মেলায় রানারের মোটর সাইকেল প্রদর্শিত হওয়ায় আনন্দ প্রকাশ করে ওয়ানডে-তে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব বলেন, “এর মানে বাজারে রানারের পণ্যের চাহিদা উত্তরোত্তর বাড়ছে।

“আমি রানারের সঙ্গে থাকাটা উপভোগ করি, কারণ দেশের সাধারণ মানুষের কথা বিবেচনা করে স্বল্প মূল্যে রানার দেশেই মোটরসাইকেল তৈরি করছে।

“এটা আমাদের জন্য গৌরব ও আনন্দের। আমি এমন আনন্দের অংশীদার সবসময় হতে চাই।”

রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন বলেন, “গ্রাহকদের আরও কাছে যেতেই আমাদের এই প্রচেষ্টা।

“গ্রাহক সন্তুষ্টিকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি এবং উন্নত গ্রাহক সেবার মাধ্যমে দেশের প্রত্যেকটি ঘরে রানার তথা দেশীয় মোটরসাইকেল পৌঁছে দিতে চাই।”

নার গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক শফিকুজ্জামান ও নির্বাহী পরিচালক মুকেশ শর্মা এসময় উপস্থিত ছিলেন।