ব্র্যাক ব্যাংকের নতুন শাখা বনানীতে
বেসরকারি ব্র্যাক ব্যাংকের ১৭৫তম শাখা চালু হয়েছে রাজধানীর বনানীতে।
বুধবার বনানীর ১১ নম্বর রোডের সাউথ ব্রিজ সেন্টারে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ।
ব্যাংকের রেটেইল ব্যাংকিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান আবেদুর রহমান শিকদার এবং কমিউনিকেশন ও সার্ভিস কোয়ালিটি বিভাগের প্রধান জারা জাবীন মাহবুবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
মামদুদুর রশীদ বলেন, ব্র্যাক ব্যাংক সবসময় আরও বেশি মানুষের কাছে পৌঁছার এবং নেটওয়ার্ক বিস্তৃত করার জন্য কাজ করে।
এ শাখা উদ্বোধনের ফলে বনানী এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গ্রাহকরা আধুনিক সেবা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
