ইউসিবির নতুন পরিচালনা পর্ষদ
বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) নতুন পরিচালনা পর্ষদ নির্বাচন করা হয়েছে।
বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের জরুরি সভায় এই নির্বাচন হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সর্বসম্মতিক্রমে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মাসকো ও ম্যাক্সিম গ্রুপের চেয়ারম্যান এম এ সবুর।
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রনী কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের পরিচালক আনিসুজ্জামান চৌধুরী ও নির্বাহী কমিটির চেয়ারম্যান হয়েছেন আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল।
ব্যাংকটির রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন জে কে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খান।
