২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুটিং ফেডারেশনকে আইএফআইসি ব্যাংকের অনুদান

বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনকে (বিএসএসএফ) এক কোটি টাকার অনুদান দিয়েছে আইএফআইসি ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 12:48 AM

Updated : 20 Aug 2022, 12:19 PM

মঙ্গলবার মতিঝিলে আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএসএসএফের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদের হাতে অনুদানের চেক তুলে দেন আইএফআইসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারওয়ার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুদানের এই অর্থ শুটারদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, সরঞ্জমাদি কেনাসহ অন্যান্য কাজে ব্যয় করা হবে, যাতে রিও ২০১৬ এবং টোকিও ২০২০ অলিম্পিকের মতো প্রতিযোগিতায় তারা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এন্ড হেড অফ আইসিসি এস এম আব্দুল হামিদ, উপব্যবস্থাপনা পরিচালক এন্ড চিফ অপারেশনস্ অফিসার রায়হান-উল-আমীন, উপব্যবস্থাপনা পরিচালক এন্ড হেড অফ ব্র্যাঞ্চ ব্যাংকিং ফরিদউদ্দিন আল মাহমুদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন্ড হেড অফ বিজনেস শাহ্ মো. মঈনউদ্দিন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।