২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসিবির চিপ ও পিন কার্ডের যাত্রা

গ্রাহক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চিপ ও পিন কার্ড সেবা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 11:46 PM

Updated : 20 Aug 2022, 12:18 PM

সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে নতুন এই সেবার উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উদ্বোধনীতে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী বলেন, সর্বাধুনিক চিপ ও পিন প্রযুক্তির এই আন্তর্জাতিক মানের কার্ডগুলো গ্রাহকের সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা দেবে।

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহিদুল ইসলাম, মীর্জা মাহমুদ রফিকুর রহমান এবং এ ই আব্দুল মুহাইমেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।