ওয়ালটনের শো-রুম এবার যশোরের বাঘারপাড়ায়
যশোরের বাঘারপাড়া বাজারে নতুন বিপণন কেন্দ্র চালু করেছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন।
সোমবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেসার্স তানভীর ট্রেডার্সের তত্ত্বাবধানে এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এই শো-রুম চালু করা হয়েছে।
ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইলস এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্য নতুন এই শো-রুমে পাওয়া যাবে।
কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বিপণন কেন্দ্রটির উদ্বোধন করেন।
উদ্বোধনীতে তিনি বলেন, দেশের প্রতিটি ঘরে ঘরে দেশীয় পণ্য ওয়ালটন সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছে ওয়ালটন পরিবার। দেশের মানুষের চাহিদা মেটানোর পাশাপাশি ওয়ালটন পণ্য সারাবিশ্বে রপ্তানি হচ্ছে।
ইতোমধ্যে ২০টি দেশে ওয়ালটন পণ্যসামগ্রী রপ্তানি হচ্ছে বলে জানান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
