২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিৎজা ইন’এ বিশেষ অফার আনল রবি

গ্রাহকদের জন্য ধন্যবাদ কর্মসূচির আওতায় পিৎজা ইন’এ বিশেষ অফার এনেছে মোবাইল ফোন অপারেটর রবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 10:02 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

সম্প্রতি পিৎজা ইন’ও রবি’র মধ্যে এ বিষয়ক একটি চুক্তি সই হয়েছে বলে সোমবার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

রাজধানীর গুলশানে পিৎজা ইন আউটলেটে রবি’র লয়েলটি অ্যান্ড উইন-ব্যাকের জেনারেল ম্যানেজার তৌফিক ইমাম এবং পিৎজা ইনের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার সৈয়দ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ চুক্তির আওতায় রবি গ্রাহকরা পিৎজা ইনে মোট বিলের ওপর ১৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।

রবি গ্রাহকরা ‘সিএটি’(CAT) লিখে ১২১৩ নম্বারে এমএসএস করে ধন্যবাদ কর্মসূচির আওতায় নিজের অবস্থান জানতে পারবেন।

চুক্তি স্বাক্ষরের সময় অন্যদের মধ্যে পিৎজা ইনের সেলস অ্যান্ড মার্কেটিংয় ডিরেক্টর মো. মুজিবুর রহমান, ব্র্যান্ড ডেভেলপমেন্টের ম্যানেজার সাব্বির নেওয়াজ, মার্কেটিং অ্যান্ড ট্রেইনিং ম্যানেজার মেহেদী জামান সনেট এবং রবি’র লয়েলটি অ্যান্ড উইন-ব্যাকের ম্যানেজার ক্যাসপার রিচার্ড রয় উপস্থিত ছিলেন।