২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে হতে যাচ্ছে যমুনার টায়ার কারখানা

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে টায়ারের কারখানা স্থাপন করার ঘোষণা দিয়েছে যমুনা গ্রুপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 09:22 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

রাজধানী থেকে ১৩৫ কিলোমিটার দূরে এই টায়ার কারখানা স্থাপনের কথা সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল।

এ প্রকল্পে প্রায় দুই হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে সম্মেলন থেকে জানানো হয়।

বাবুল বলেন, “দেশে টিবিআর টায়ারের ব্যাপক চাহিদা থাকলেও এখন পর্যন্ত দেশের বড় কোনো কোম্পানি এই খাতে বিনিয়োগ করেনি, যমুনা সেই সাহস করেছে।

“তবে শুধু টিবিআর আর পিসিআর টায়ার তৈরি করেই আমরা বসে থাকতে চাই না। আমাদের টায়ার হবে সর্বোচ্চ ও বিশ্বমানের।”

এ কারখানার যাবতীয় যন্ত্রপাতি জার্মানি, জাপান ও ইটালি থেকে আনা হবে বলে জানান যমুনা গ্রুপের এই চেয়ারম্যান।

এছাড়া বিদেশি বিশেষজ্ঞরা কারখানায় সরাসরি উৎপাদনের সঙ্গে যুক্ত থাকবেন জানিয়ে দেশের অর্থনীতিতে এ প্রকল্প ‘উল্লেখযোগ্য’ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বাবুল।

সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন।