সিটির সিনিয়র ক্রেডিট অফিসার ঢাকায়
তিন দিনের ব্যবসায়িক সফরে ঢাকায় এসেছেন আর্থিক প্রতিষ্ঠান সিটির জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পরিচালক ও ক্রেডিট অফিসার মনিষ কুমার।
সিটি বাংলাদেশ এবং সিটি ইন্ডিয়ায় রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বপালনকারী রোববারই ঢাকায় পৌঁছান বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ সফরে তিনি সিটির প্রধান গ্রাহক, কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং বাংলাদেশে সিটির অধিকতর ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনা পর্যালোচনা করবেন।
মনিষ সিটি ইন্ডিয়াতে ২০১৩ সাল থেকে রিস্ক ম্যানেজমেন্ট কান্ট্রি অফিসার হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে সিটির কমার্শিয়াল ব্যাংকের রিস্ক সংক্রান্ত কাজ করেছেন তিনি।
কানপুরে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী এই কর্মকর্তা কলকাতার ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেছেন।
