২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের পৃষ্ঠপোষক পিপল এন টেক

দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2016, 04:50 PM

Updated : 20 Aug 2022, 12:16 PM

‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬’ শিরোনামে এই আয়োজনে অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান পিপল এন টেক।

বিশ্বের ১৭০টি নগরীর মতো বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে বড় পরিসরে আয়োজিত এই প্রতিযোগিতা আগামী ২২ থেকে ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। গতবারের মতো বাংলাদেশে এই প্রতিযোগিতার আয়োজক হিসেবে রয়েছে বেসিস।

এ জন্য আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) বেসিস ও পিপল এন টেকের মধ্যে সম্প্রতি এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার বেসিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

চুক্তিতে বেসিসের পরিচালক ও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের আহ্বায়ক আরিফুল হাসান অপু এবং পিপল এন টেকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আবু বকর হানিফ স্বাক্ষর করেন।