২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লো মেরিডিয়ানে খাবারে রবি গ্রাহকদের জন্য বিশেষ ছাড়

হোটেল লো মেরিডিয়ানে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন রবি গ্রাহকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2016, 07:39 PM

Updated : 20 Aug 2022, 12:13 PM

সোমবার এই মোবাইল অপারেটরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধনব্যবাদ কর্মসূচির আওতায় গ্রাহকদের এ সুবিধা দিতে সম্প্রতি একটি চুক্তি করেছে রবি।

চুক্তির আওতায় রাজধানীতে অভিজাত লো মেরিডিয়ান হোটেলের লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে রবির ‘প্লাটিনাম এইস’ ও ‘প্লাটিনাম’ গ্রাহকরা ব্রেকফাস্ট, লোঞ্চ ও ডিনারের ক্ষেত্রে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার উপভোগ করবেন।

এছাড়াও লো মেরিডিয়ানের অন্যান্য রেস্টুরেন্টে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় পাবেন যে কোনো রবি গ্রাহক।

ধন্যবাদ কর্মসূচির আওতায় সিএটি লিখে ১২১৩ নাম্বারে এসএমএস পাঠিয়ে এই সুবিধা নিতে পারবেন গ্রাহকরা।

রবির কাস্টমার রিটেনশনের ভাইস প্রেসিডেন্ট রফিকুল হক ও লো মেরিডিয়ানের ফিন্যান্স বিভাগের ডিরেক্টর আফতাব আনসারি চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির লয়ালটি অ্যান্ড উইন-ব্যাকের জেনারেল ম্যানেজার তৌফিক ইমাম, ম্যানেজার ক্যাসপার রিচার্ড রয় এবং লো মেরিডিয়ানের মর্কেটিং কমিউনিকেশনের ম্যানেজার জেরীন সুলতানা লুপা, রেভিনিউ ম্যানেজার সাকিল পারভেজ, সেলস ম্যানেজার আফরা ইলহাম ও গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট ফারজানা ইয়াসমিন সুমি উপস্থিত ছিলেন।