প্রাণের ‘ছোট কাকু’ বাজারে
‘ছোট কাকু’ নামে নতুন ক্যান্ডি নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ।
শুক্রবার বিকালে বেসরকারি টেলিভিশন স্টেশন ‘চ্যানেল আই’ প্রাঙ্গণে আয়োজিত এক শিশু সমাবেশে নতুন এ ক্যান্ডির মোড়ক উন্মোচন করা হয়।
এতে প্রাণ কনফেকশনারির হেড অব মার্কেটিং ও সেলস একেএম মইনুল ইসলাম মইন বলেন, দেশীয় জনপ্রিয় টিভি চরিত্র ‘ছোট কাকু’র অনুকরণে এ ক্যান্ডির নামকরণ করা হয়েছে। শিশু-কিশোরদের উপযোগী করে তৈরি এ ক্যান্ডি দেশের সর্বত্র পাওয়া যাচ্ছে।
‘কাঁচা আমের স্বাদে’ এ ক্যান্ডি অচিরেই জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর প্রাণ এ ধরণের একটি ব্যতিক্রম উদ্যোগকে স্বাগত জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, চিত্রনায়ক ইমনসহ বিনোদন জগতের কয়েকজন উপস্থিত ছিলেন।
