২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবি আনলো অনলাইনে সিনেমার টিকেট কাটার সুযোগ

সিনেমাপ্রেমীরা এখন অনলাইনেই টিকেট কেটে চলে যেতে পারবেন রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের স্টার সিনেপ্লেক্সে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2016, 06:32 PM

Updated : 12 Apr 2022, 01:38 AM

বৃহস্পতিবার মোবাইল অপারেটর রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অনলাইন টিকেটিং প্লাটফরম বিডিটিকেটস ডটকম থেকে সহজে ও স্বাচ্ছন্দ্যে টিকেট কাটার এ সুবিধা এনেছে রবি ডিজিটাল সার্ভিস।

সম্প্রতি রবি আজিয়াটা লিমিটেড ও শো মোশন লিমিটেড এ বিষয়ে একটি চুক্তি সই করেছে।

এ চুক্তির ফলে বিডিটিকেটস ডটকম ব্রাউজ করে দেশ-বিদেশের কোন কোন জনপ্রিয় সিনেমা স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে তা দেখে নিতে পারবেন। এর ফলে টিকেট কেনার জন্য আর বাড়তি সময় ব্যয় করে সিনেপ্লেক্সে যাওয়ার প্রয়োজন পড়বে না।

মূল্য পরিশোধের নিরাপদ পদ্ধতিসহ বিডিটিকেটস ডটকমে টিকেট কাটা এখন খুবই সহজ বিষয়।

এ টিকেটিং প্লাটফরম ব্যবহার করে গ্রাহকরা বাস ও লঞ্চের টিকেটও কিনতে পারবেন। এই প্লাটফরমের সেবা সম্পর্কে জানতে সাইটটি ভিজিট করতে পারেন।