ওয়ালটন কারখানায় তারানা
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিদর্শন করেছেন।
প্রতিমন্ত্রী তারানা বুধবার দুপুরে ওয়ালটন কারখানা কমপ্লেক্সে পৌঁছান।
তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এসএম শামসুল আলম, ওয়ালটন গ্রুপের পরিচালক এসএম মঞ্জুরুল আলম অভি ও তাহমিনা আফরোজ তান্না।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, মো. হুমায়ুন কবীর, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল (অব.) আব্দুল কাদের, অপারেটিভ ডিরেক্টর কর্নেল (অব.) এসএম শাহাদাত আলম ও মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস।
প্রতিমন্ত্রী সেখানকার ফ্রিজ, এলইডি টেলিভিশন, মাদারবোর্ড, এয়ারকন্ডিশনার, সিলড লিড এসিড রিচার্জেবল ব্যাটারি, সুইচ, সকেটসহ বিভিন্ন সামগ্রীর উৎপাদন ইউনিট ঘুরে দেখেন।
পরে ওয়ালটনের কর্পোরেট ডকুমেন্টারি উপভোগ করেন তিনি।
এই স্বপ্ন বাস্তবায়নে দেশীয় যেসব ব্র্যান্ড মোবাইল ফোন উৎপাদনে এগিয়ে আসবে, তাদেরকে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
স্বপ্ন বাস্তবায়নে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন ব্যাপক আগ্রহ দেখিয়েছে মন্তব্য করে তিনি বলেন, দেশবাসীর হাতে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দিতে ওয়ালটনের ব্যাপক সক্ষমতা রয়েছে।
ভবিষ্যতে বিশ্ব বাজারেও শক্তিশালী ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে ওয়ালটন সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
