২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল টুর্নামেন্ট দিচ্ছে বিজিএমইএ

প্রথমবারের মতো আন্তঃগার্মেন্টস ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 04:55 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

আগামী ১৭ মার্চ উত্তরার ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের অ্যাস্ট্রো-টার্ফ মাঠে গ্রুপ পর্বের খেলা শুরু হবে। চূড়ান্ত পর্বের খেলা হবে ১ এপ্রিল আর্মি স্টেডিয়ামে।

সোমবার বিজিএমইএ ভবনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান।

তিনি জানান, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সন্ধ্যার পর বৈদ্যুতিক বাতির আলোয় খেলা অনুষ্ঠিত হবে।

দুই গ্রুপে ১২টি দল খেলায় অংশ নেবে। কোনো পেশাদার খেলোয়াড় নয়, গার্মেন্টস সংশ্লিষ্ট সম্পূর্ণ অপেশাদাররা মাঠে নামবে দলগুলোর হয়ে। গ্রুপ পর্বের খেলাগুলো হবে ৩০ মিনিটের।

খেলায় অংশ নেওয়ার জন্য চূড়ান্ত দলগুলো হল- অনন্ত গার্মেন্টস, অ্যাপারেল ইন্ডাস্ট্রি, ব্যান্ডো ডিজাইন, কমফিট কম্পোজিট, এনভয় গ্রুপ, এপিনিয়ন গ্রুপ, এন্টারসফর গ্রুপ, রেয়ন টেক্স গ্রুপ, স্টার্লিং গ্রুপ, তামান্না অ্যাপারেল গ্রুপ, টর্ক ফ্যাশন ও ভার্সাটাইল গ্রুপ।

সিদ্দিকুর বলেন, “এর আগে পোশাক কারখানার সংশ্লিষ্টদের নিয়ে একাধিকবার সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করেছিল বিজিএমইএ। ক্রিকেটের মতো ফুটবলেও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় এবারের আয়োজন।”

এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, রাইজিং গ্রুপ, নুপামি বিডি’র পারসেলানোসা, অ্যামেজ পাওয়ার, এপিলিয়নের সেইলর, সিবিএল মানচি ও কাবাব ফ্যাক্টরি এই ফুটবল টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করছে।