২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গ্যালাক্সি এস৭ এজ’র অগ্রিম বুকিং ক্যাম্পেইনে রবি

বাজারে স্যামসাং এর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘স্যামসাং গ্যালাক্সি এস৭ এজে’র চাহিদার কথা মাথায় রেখে সম্প্রতি এর অগ্রিম বুকিং ক্যাম্পেইন চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 07:18 PM

Updated : 20 Aug 2022, 12:05 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অপারেটরটি জানায়, ক্যাম্পেইনটি চলবে আগামী মার্চ ১৬ পর্যন্ত। সর্বাধুনিক এই মোবাইল ফোনের মাধ্যমে গ্রাহকরা রবি’র সুপার ফাস্ট ইন্টারনেটসহ সব ধরনের উদ্ভাবনী ডিজিটাল সেবা উপভোগ করতে পারবেন।

রবি গ্রাহকরা www.prebookS7.com/robi সাইটে গিয়ে স্যামসাং গ্যালাক্সি এস৭ এজের আগাম বুকিং দিতে পারবেন। এরপর বুকিং নিশ্চিত করতে দেশজুড়ে যে কোনো রবি সেবায় প্রাথমিকভাবে সাত হাজার ৯০০ টাকা পরিশোধ করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগাম বুকিং অফারের পাশাপাশি গ্রাহকরা সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত কিস্তি সুবিধা গ্রহণ করতে পারবেন। সর্বনিম্ন ৬ হাজার টাকা থেকে শুরু করে পছন্দমতো কিস্তি পরিশোধের স্কিম গ্রহণ করে এই অফারটি উপভোগ করা যাবে।

অগ্রিম বুকিং চলাকালে রবি গ্রাহকরা ১০ জিবি বোনাস ইন্টারনেট ডাটার পাশাপাশি বিনামূল্যে পাবেন স্যামসাং গিয়ার ভিআর অথবা লেভেল ইউ প্রো ও ক্লিয়ার ব্যাক কভার। সঠিক সময়ে গ্রাহককে তার ফোনটি নেওয়ার জন্য অনুরোধ করা হবে।

স্যামসাং গ্যালাক্সি এস৭ এজটি বাজারে পাওয়া যাবে গোল্ড বা ব্ল্যাক রঙে, আর সাথে থাকবে এক বছরের ওয়ারেন্টি।