২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিসন গ্রুপ’র বার্ষিক সম্মেলন সমাপ্ত

বিগত দিনের সাফল্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সিম্ফনি মোবাইল ব্র্যান্ডের মূল প্রতিষ্ঠান এডিসন গ্রুপের ‘বার্ষিক সম্মেলন-২০১৫’ শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2016, 11:44 PM

Updated : 20 Aug 2022, 12:03 PM

সোমবার এডিসন গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশিদ ও ব্যবস্থাপনা পরিচালনক জাকারিয়া শহীদ সম্মেলনের উদ্বোধন করেন।

আমিনুর রশিদ বলেন, ২০১৫ সালে তাদের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জিত হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ ব্যবসার এই চলমান অগ্রগতি ধরে রাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জন্য তার পরিচালক এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

এতে সিম্ফনির সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক, ডিরেক্টর অব মার্কেটিং আশরাফুল হক, ডিরেক্টর অব স্ট্র্যাটেজিক এইচ আর আহমেদ পাশা, হেড অব প্ল্যানিং ও কন্ট্রোলিং মাকসুদুর রহমান, ডিরেক্টর অব সি এস অপারেশন মোরশেদ-উজ-জামান এবং বিজনেস ডাইরেক্টর অব এডিসন ইলেক্ট্রনিক্স জাফরুল আলম খান এডিসন গ্রুপের বিভিন্ন উদ্যোগ, বিগত দিনের সাফল্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এডিসন গ্রুপের সিম্ফনি মোবাইল, সিমেন্স হোম অ্যাপ্লায়েন্স, এডিসন পাওয়ার বাংলাদেশ লিমিটেড, এডিসন প্রপারটিজ, এডিসন কমিউনিকেশনস লিমিটেডের সব ব্যবসা ইউনিটের প্রায় ১৩০০ কর্মকর্তা কর্মচারী এই সম্মেলনে উপস্থিত ছিলেন।

এডিসন গ্রুপ এর সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ৩০ হাজার পরিবার কোনো না কোনোভাবে জড়িত আছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।