রবি কর্মকর্তাদের আন্তর্জাতিক স্বীকৃতি
ভারতের মুম্বাইয়ে সম্প্রতি অনুষ্ঠিত ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেসে ‘মোস্ট ইনফ্লুয়েনশিয়াল হিউম্যান রিসোর্সেস লিডারস’ স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের রবি আজিয়াটা লিমিটেডের উচ্চপদস্থ দুই কর্মকর্তা।
দুই কর্মকতা হলেন এইচআর বিজনেস পার্টনারিংয়ের ভাইস প্রেসিডেন্ট মো. ফয়সাল ইমহিয়াজ খান এবং ট্যালেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট তৌহিদুল আলম।
রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, “বিশ্বের শীর্ষ ৫০জন প্রভাবশালী এইচআর টেক লিডার হিসাবে স্বীকৃতি পেয়েছেন ফয়সাল অন্যদিকে বিশ্বের শীর্ষ ১০০ জন প্রভাবশালী এইচআর লিডারদের একজন আলম। এই দুইজন কর্মকর্তা রবিকে একটি ডিজিটাল কোম্পানি হিসাবে রূপান্তরে অগ্রণী ভূমিকা পালন করেছেন।”
রবি’র উর্ধ্বতন ব্যবস্থাপনায় যোগ দেয়ার পর মানব সম্পদ ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর পদক্ষেপ গ্রহণ করে প্রাতিষ্ঠানিক অগ্রগতিতে ভূমিকা রেখেছেন ফয়সাল।
মানবসম্পদ ব্যবস্থাপনায় ১৪ বছরের অভিজ্ঞতায় আলমের বিশেষ দক্ষতার ক্ষেত্রগুলো হচ্ছে স্ট্রাটেজিক এইচআর ট্রান্সফরমেশন, ট্যালেন্ট ম্যানেজমেন্ট, পারফরমেন্স অ্যান্ড রিওয়ার্ডস ও অ্যামপ্লয়ি ম্যানেজমেন্ট।
তৌহিদ একজন এসএইচএল সনদপ্রাপ্ত মূল্যায়নকারী ও পরিস্থিতিগত নেতৃত্বের ক্ষেত্রে ক্যান ব্ল্যানচার্ড কোম্পানি’র সনদপ্রাপ্ত প্রশিক্ষক। তিনি মেধাবীদের ও বিভিন্ন লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামের নিয়মিত প্রশিক্ষক।
আলমের নেতৃত্বে রবি’তে মেধাবীদের সংশ্লিষ্টতা বৃদ্ধি পেয়েছে এবং টাওয়ারস ওয়াস্টনের এমপ্লয়ি অ্যানগেজমেন্ট সার্ভে অনুযায়ী গ্লোবালি হাই পারফরমিং কোম্পানি’র (জিএইচপিসি) মানদণ্ড থেকে ৫ শতাংশ এগিয়ে আছে রবি।
