২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনামূল্যে সাইকেল পাবেন ছাত্রীরা

উত্তরাঞ্চলে স্কুল-কলেজগামী ছাত্রীদের বিনামূল্যে বাইসাইকেল দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 11:04 PM

Updated : 12 Apr 2022, 01:32 AM

সিএসআর কার্যক্রমের আওতায় প্রাথমিকভাবে প্রতিটি ব্যাংককে অন্তত ১০টি সাইকেল বিতরণ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রদান নির্বাহীদের জানিয়ে দেওয়া হয়েছে।

একইসঙ্গে ব্যাংকগুলোকে দলিত সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অগ্রাধিকারমূলক সিএসআর কার্যক্রম গ্রহণ করতে বলা হয়েছে।

সার্কুলারে বলা হয়, “দেশের সুবিধাবঞ্চিত এবং প্রত্যন্ত অঞ্চল, বিশেষ করে উত্তরাঞ্চলের স্কুল-কলেজগামী নারী শিক্ষার্থীদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে সিএসআর কার্যক্রমের আওতায় তাদের মাঝে প্রাথমিকভাবে কমপক্ষে দশটি সাইকেল প্রদান করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।

“এছাড়া দলিত সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অগ্রাধিকারমূলক সিএসআর কার্যক্রম গ্রহণ করার জন্যও পরামর্শ দেওয়া হচ্ছে।”

এ সংক্রান্ত কার্যক্রম সোশ্যল প্রজেক্টস বা কমিউনিটি ইনভেস্টমেন্ট উপখাতের ব্যয় হিসেবে বিবেচিত হবে।