ক্যারিস ন্যাচারালসের প্রসাধন বাংলাদেশে
ভারতের রত্নসাগার হারবালসের প্রসাধন পণ্য ‘ক্যারিস ন্যাচারালস্’ বাংলাদেশের বাজারেও মিলবে এখন থেকে।
মঙ্গলবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রিম, ফেইসওয়াশ, শ্যাম্পু, সানস্ত্রিনসহ আরও কিছু পণ্যের বাংলাদেশ-যাত্রা শুরু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রত্নসাগর হারবালসের চেয়ারম্যান সুনীল আগরওয়াল অনুষ্ঠানে বলেন, “ক্যারিস ন্যাচারালসের পণ্যগুলো প্রাকৃতিক নির্যাসের গুণে পরিপূর্ণ, যা ত্বকে এনে দেয় এক প্রাণবন্ত অনুভূতি।”
বাংলাদেশের বিপণন প্রতিষ্ঠান নাবা ডিস্ট্রিবিউশন ভারতের ক্যারিস ন্যাচারালসের পণ্যগুলো বাজারজাত করছে।
নাবা ডিস্ট্রিবিউশনের চেয়ারম্যান আজমল হোসেন (বাবলু), ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
