শাহ্জালাল ইসলামী ব্যাংক পরিচালক পর্ষদের সভা
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর পরিচালক পর্ষদের ২৩০তম সভা সম্প্রতি ব্যাংকের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদের সভাপতিত্বে সভায় বেশ কিছু বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিং নীতিমালার পর্যালোচনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।
অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও আব্দুল বারেক, পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা, আনোয়ার হোসেন খান, মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, খন্দকার সাকিব আহমেদ, আব্দুল হালিম, ফকির আখতারুজ্জামান, এম শামসুল হক, স্বতন্ত্র পরিচালক মোশাররফ হোসেন, বিকল্প পরিচালক মো. মাসুদ ও রুকন উদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মনজেরুল ইসলাম, মো. শাহ্জাহান সিরাজ, এম আখতার হোসেন ও আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।
