প্রাণ চাটনি ক্যাম্পেইনে আরও ৩১ জন পেল স্মার্টফোন
‘প্রাণ চাটনি স্মার্টফোন ক্যাম্পেইন’-এ বিজয়ী আরও ৩১ জনকে স্মার্টফোন পুরস্কার দিয়েছে প্রাণ।
সোমবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, “সম্প্রতি রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ৩১ জন বিজয়ীকে একটি করে স্যামসাং গ্যালাক্সি জে-৫ সেট পুরস্কার দেওয়া হয়।”
‘প্রাণ চাটনি খাও সারাদিন, স্মার্টফোন জেতো প্রতিদিন’ এই শ্লোগান নিয়ে এ ক্যাম্পেইন শুরু হয় গত বছরের ২২ ডিসেম্বর। এর আগে এ ক্যাম্পেইনের আওতায় ১২ জন বিজয়ীকে স্মার্টফোন দেওয়া হয়েছে।
ক্যাম্পেইনটি আগামী ৩ মার্চ পর্যন্ত চলবে।
এতে অংশ নিতে মোবাইল ফোনের মেসেজ অপসনে গিয়ে CHT লিখে স্পেস দিয়ে প্রাণ চাটনির প্যাকেটে লেখা আট ডিজিটের কোড লিখতে হবে; আর এসএমএস পাঠাতে হবে ২৩২৩ নম্বরে।
একটি ইউনিক কোড দিয়ে একটি এসএমএস করা যাবে। এভাবে সর্বোচ্চবার এসএমএস দাতা প্রতিদিন একটি করে স্মার্টফোন জিততে পারেন।
