২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোভাগো বাংলাদেশের নতুন এমডি কায়েস

হোটেল বুকিং প্ল্যাটফর্ম জোভাগো বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন হোটেল আগ্রাবাদের ব্র্যান্ডিং ও মার্কেটিং বিভাগের পরিচালক কায়েস আলী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 11:47 PM

Updated : 20 Aug 2022, 11:58 AM

তিনি প্রতিষ্ঠানটির প্রথম ব্যবস্থাপনা পরিচালক সারজিল হান্নানের স্থলাভিষিক্ত হয়েছেন বলে রোববার  এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিয়োগ পাওয়ার পর কায়েস আলী এরইমধ্যে ওই পদে যোগদান করেছেন।

কায়েস আলীর জন্ম বন্দরনগরী চট্টগ্রামে, যেখানকার খ্যাতনামা হোটেল আগ্রাবাদের মালিক তার পরিবার। যুক্তরাজ্য থেকে তথ্য প্রযুক্তির উপর স্নাতকোত্তর করার পর পারিবারিক হোটেলে কর্মরত থেকে রিব্র্যান্ডিং ও মার্কেটিংয়ের কাজ করেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই ব্যবস্থাপনা পরিচালক দেশের সব স্টার মানসম্পন্ন হোটেল ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে সামনে এগিয়ে নিতে কাজ করবেন, যা দেশের ভেতরের পর্যটনকেও বাড়তি সুবিধা দেবে।

“ঠিকানা আগে থেকে না জানা বা নাম না জানা হোটেলগুলো এখন এই অনলাইন বুকিং-এর আওতায় আসবে, যা মানুষকে নিজের পছন্দের দামের ও সহজে পাবার স্বাধীনতা দেবে।”