আইশার শো রুম উদ্বোধন
বাংলাদেশে প্রথম শো রুম উদ্বোধন করেছে আইশার জেনুইন পার্টস।
গত ২৪ ফেব্রুয়ারি রাজধানীর বাংলাবাজারের নর্থব্রুক রোডের সমতা টাওয়ারে এই শো রুম উদ্বোধন করেন পার্টস প্রস্তুতকারী প্রতিষ্ঠান আইশার মার্কেটের ভাইস প্রেসিডেন্ট জে পি ভার্মা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির রপ্তানি শাখার সার্ভিস হেড কৌশিক ভট্টাচার্য এবং বাংলাদেশে এই প্রতিষ্ঠানটির ডিলার রানার মোটরসার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক শফিকুজ্জামান।
