মালয়েশিয়ায় ডিলার সম্মেলন সিম্ফনির
মালয়েশিয়ার পেনাংয়ে বাংলাদেশের ডিলারদের নিয়ে সম্মেলন করেছে মোবাইল ব্র্যান্ড সিম্ফনি।
বৃহস্পতিবার কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিম্ফনি মোবাইল সম্প্রতি মালয়েশিয়ার পেনাংয়ে ডিলার কনফারেন্স-২০১৫ এর আয়োজন করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১০ জন ডিলার এবং সিম্ফনির ঊর্ধ্বতন কর্মকর্তারা তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে অংশ নেন।
সিম্ফনির চেয়ারম্যান আমিনুর রশিদ কোম্পানির ক্রমাগত উন্নতির জন্য ডিলারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে ডিলারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সিম্ফনির সেট বিক্রয়ে অসামান্য অবদান রাখায় ‘ওয়ান টেলিকম’কে ‘বেস্ট ডিলার’ ২০১৫ এর পুরস্কার দেওয়া হয়।
