২৫০টির বেশি চ্যানেল নিয়ে আসছে জাদু ডিজিটাল
ডিজিটাল কেবল সার্ভিসে ২৫০টিরও বেশি চ্যানেল নিয়ে আসছে ‘জাদু ডিজিটাল’।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আসছে এপ্রিল মাস থেকে নিজস্ব সেট টপ বক্সের মাধ্যমে সব গ্রাহকদের জন্য আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করবে জাদু ডিজিটাল। এর আগে মার্চ মাস থেকে শুরু হচ্ছে পরীক্ষামূলক সম্প্রচার।
জাদু ডিজিটাল ২০০৭ সালে প্রতিষ্ঠিত ডিজি জাদু ব্রডব্যান্ড লিমিটেড-এর কনজ্যুমার ব্র্যান্ড। আর ডিজি জাদু ব্রডব্যান্ড মোহাম্মদী গ্রুপ এর একটি অঙ্গ প্রতিষ্ঠান।
ডিজি জাদু ব্রডব্যান্ড বিগত বছরগুলোতে কেবল টিভি ডিস্ট্রিবিউশন হাউজ হিসেবে দেশে স্টার টিভি নেটওয়ার্ক, বিবিসি, টেন স্পোর্টস, নিও স্পোর্টস, এবিপি, টাইমসসহ ২০টিরও বেশি এক্সক্লুসিভ চ্যানেলের সম্প্রচারে কাজ করে আসছে।
