এলইডি টিভির দাম আবারও কমালো ওয়ালটন
এলইডি টিভির দাম আবারও কমিয়েছে ওয়ালটন।
বৃহস্পতিবার থেকে সারাদেশে বিভিন্ন মডেলের এসব এলইডি টিভির দাম কার্যকর হচ্ছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৫ সালের জানুয়ারি পর্যন্ত ৩ মাসে যে পরিমাণ বিক্রি হয়েছিল- তার তুলনায় গত নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত তিন মাসে প্রায় ২১৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
“চাহিদা ও বিক্রি ব্যাপক বৃদ্ধি পাওয়ায় বেড়েছে উৎপাদন। ফলে কমেছে টিভির ওভারহেড উৎপাদন খরচ। এরই প্রেক্ষিতে এলইডি টিভির দাম আবারও কমানো হলো।”
দাম কমানোর কারণে গ্রাহকরা এখন ওয়ালটন ব্র্যান্ডের ১৯ ইঞ্চি এলইডি টিভি পাচ্ছেন মাত্র ১২,১৫০ টাকায়। আর ২৪ ইঞ্চি এলইডি টিভি পাওয়া যাবে ১৫,৬০০ টাকায়।
এছাড়া দেশীয় ব্র্যান্ডটির ২৮ ও ৩২ ইঞ্চি এলইডি টিভি আগের চেয়ে আরো কম দামে যথাক্রমে ২১,৫০০ ও ২৭,৭০০ টাকায় পাওয়া যাচ্ছে। গ্রাহকরা মাত্র ৮,৭০০ টাকায় পাচ্ছেন ওয়ালটনের ১৪ ইঞ্চি সিআরটি টিভি।
বর্তমানে সিআরটি, এলইডি ও অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিসহ মোট ৭১টি মডেলের টেলিভিশন বিক্রি করছে ওয়ালটন। এর মধ্যে রয়েছে ৩৯টি মডেলের এলইডি এবং তিনটি মডেলের (৪৩, ৪৯ ও ৫৫ ইঞ্চির) অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি।
ওয়ালটন টেলিভিশন বিপণন বিভাগের প্রধান আব্দুল বারী বলেন, “বাস্তবের মতো ঝকঝকে ছবি, জোড়ালো শব্দ এবং চোখের ক্ষতি হয় না এমন প্রযুক্তি আসায় ক্রেতাদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এলইডি (লাইট ইমটিং ডায়োড)। কিন্তু আমদানিকৃত এলইডি টেলিভিশনের দাম সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে থাকায় এতোদিন ইচ্ছে করলেও তারা কিনতে পারতেন না।
“তাই, সব শ্রেণির মানুষের কাছে প্রযুক্তির সুফল পৌঁছে দিতে ওয়ালটন নিজস্ব কারখানায় উৎপাদিত উচ্চ গুণগতমানের এলইডি টিভির দাম আরেক দফা কমালো।”
এর আগে গত জানুয়ারি মাসে টিভির দাম কমিয়েছিল ওয়ালটন।
