২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজিজ সুপার মার্কেটে সিমুরা হ্যান্ডব্যাগের আউটলেট

রাজধানীর শাহবাগে চামড়া ও পাটজাত হাতব্যাগের আউটলেট চালু করেছে সিমুরা নন-উভেন্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2016, 07:08 PM

Updated : 11 Oct 2022, 07:48 PM

শুক্রবার আজিজ সুপার মার্কেটের নিচতলায় এই আউটলেটের উদ্বোধন করেন অভিনেত্রী বিপাশা হায়াত।

এসময় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, সিমুরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা হোসেন, ফুটবলার আসলাম ও সিমুরা নন-উভেন্সের ব্যবস্থাপনা পরিচালক রাজীব হোসেন।

উদ্বোধনের পর বিপাশা বলেন, “রাজীব বিদেশে পড়াশুনা করে দেশে ফিরে এসেছে। দেশেকে প্রমোট করার জন্য কাজ করে যাচ্ছে। পাশাপাশি আশপাশের অনেকের কর্মসংস্থানও হচ্ছে- সেটা খুবই গুরুত্বপূর্ণ।”

মোস্তাফা হোসেন ও সিমিন হোসেন রিমির ছেলে রাজীব।

সাংসদ সিমিন বলেন, “বাংলাদেশের তরুণ প্রজন্ম এগিয়ে এসেছে তাই বাংলাদেশেকে নিয়ে অনেক আশাবাদ। তারা অনেকেই বিদেশে লেখাপড়া করেও নিজের দেশে এসে কিছু করতে চায়। প্রত্যেকের মধ্যে একটা নতুন কিছু তৈরি করার সম্ভাবনা আছে।”

সিমুরার নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে কাজ করছে জানিয়ে তিনি বলেন, “আমি আনন্দিত, যে দেশের পাশাপাশি সিমুরার পণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে।”