২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসএল ওয়্যারলেসের সঙ্গে রবির চুক্তি

দেশব্যাপী কর্পোরেট ও এসএমই খাতে এসএমএস-ভিত্তিক মার্কেটিং ক্যাম্পেইন চালু করতে এসএসএল ওয়্যারলেসের সঙ্গে একটি চুক্তি করেছে মোবাইল ফোন অপারেটর রবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 01:26 AM

Updated : 20 Aug 2022, 11:53 AM

রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার রাজধানীতে রবি কর্পোরেট অফিসে অপারেটরটির ব্যবস্থাপনা পরিচালক সুপুন বীরাসিংহে এবং এসএসএল ওয়্যারলেসের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এসময় রবির ডিজিটাল সার্ভিসেসের কান্ট্রি হেড মোহাম্মদ মঞ্জুর রহমান, এন্টারপ্রাইজ বিজনেসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আদিল হোসেন, এন্টারপ্রাইজ বিজনেসের ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম মোহাম্মদ নাজমুল ইসলাম, ডিজিটাল সার্ভিসেসের জেনারেল ম্যানেজার সাবিহ আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়া এসএসএল ওয়্যারলেসের জেনারেল ম্যানেজার আশীষ চক্রবর্ত্তী, হেড অব ইঞ্জিনিয়ারিং শাহজাদা রেদওয়ান ও সিনিয়র ম্যানেজার জুবায়ের হোসেন উপস্থিত ছিলেন।