২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক শুল্ক দিবস পালন করল রবি

জাতীয় উন্নয়নের সহযোগী হিসাবে ঢাকা ও চট্টগ্রামে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আন্তর্জাতিক শুল্ক দিবস ২০১৬ পালন করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 10:33 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

অপারেটরটি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আরও সমৃদ্ধ দেশ গড়ে তোলার লক্ষ্যে চলমান দৃঢ় সম্পর্ককে ধরে রাখার প্রত্যয় জানিয়েছে উভয় প্রতিষ্ঠান।

শুল্ক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার মো. জাকির হোসেন, আশরাফুল ইসলাম ও ড. মো. তাজুল ইসলামসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসসিএম’র জিএম ফাহাদ মাহমুদ, ম্যানেজার শফিকুল ইসলাম ও স্পেশালিস্ট আরিফুর রহমান। 

অন্যদিকে চট্টগ্রামে কাস্টমস হাউজের কমিশনার অব কাস্টমস হোসেন আহমেদসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া রবির এসসিএম’র ম্যানেজার জিয়াউল করিম চৌধুরী ও স্পেশালিস্ট আশরাফুজ্জামান সরকার উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, সেমিনার, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, পোস্টারিং, হ্যান্ডবিল বিতরণ ও গণমাধ্যমে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে এনবিআর।