২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য মেলায় আরএফএলের র‌্যাফেল ড্র

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় র‌্যাফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে আরএফএল প্লাস্টিকস কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 07:49 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

মেলা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে আরএফএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী মৌসুমী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আরএফএল প্লাস্টিকস এর পণ্য ক্রয়ে প্রথম ১৫ দিনের বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সর্বমোট ৩০ জন ক্রেতা তিনটি ক্যাটাগরিতে এই পুরস্কার লাভ করেন।

প্রথম পুরস্কার ‘ঢাকা-ব্যাংকক-ঢাকা’ বিমান টিকেট জিতেছে শান্তিবাগের রিপা ইসলাম।

এছাড়া ১৪ জন ক্রেতা সেলিব্রেটিদের সঙ্গে ডিনারের সুযোগ পেয়েছেন। বাকি  ১৫ জন পেয়েছেন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে বিনামূল্যে মেডিকেল চেক আপের সুযোগ।

মেলার ১৬ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নে প্রায় তিন হাজার পণ্যের পসরা বসিয়েছে আরএফএল প্লাস্টিকস। সোফা, ওয়ারড্রোব, কনটেইনার থেকে শুরু করে সব পণ্যে শতকরা ১৫ ভাগ ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা। এছাড়া বেলা ১০টা থেকে ৩টা পর্যন্ত পণ্য ক্রয়ের সাথে ক্রেতারা একটি কুপন পাচ্ছেন। এই কুপন থেকে লটারির মাধ্যমে বিজয়ীদের নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে আরএফএল প্লাস্টিকসের হেড অফ মার্কেটিং এস এম আরাফাতুর রহমান ও অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার সানিউল হাসান উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিতে জানানো হয়।