২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই স্পট সেবা দেবে গ্রামীণফোন

ঢাকা ও চট্টগ্রামের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে ওয়াইফাই ‘স্পট’ তৈরি করে দেবে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 07:03 PM

Updated : 12 Apr 2022, 01:18 AM

বুধবার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পরীক্ষামূলক পর্যায়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই ওয়াইফাই ইন্টারনেট সুবিধা পাবে।

গ্রামীণফোনের গ্রাহকরা এ সুবিধা পাবেন; সেক্ষেত্রে গড়ে সর্বোচ্চ গতি হবে ১ এমবিপিএস।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ সেবাটি তাদের ‘সবার জন্য ইন্টারনেট’ প্রচারণার একটি অংশ। এই ওয়াইফাই উদ্যোগে কারিগরি সহায়তা দেবে আমরা নেটওয়ার্ক।