২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য প্রবাসীরা: মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা দেশে বিনিয়োগ করতে চায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 10:58 PM

Updated : 20 Aug 2022, 11:40 AM

যুক্তরাজ্য প্রবাসী একদল উদ্যোক্তার সঙ্গে রোববার সচিবালয়ে বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন তিনি।

যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বড় অংশই সিলেট অঞ্চলের। অর্থমন্ত্রী মুহিতও ওই এলাকারই বাসিন্দা।  

অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, “তারা বিনিয়োগ করতে চায়। ঘুরে-টুরে দেখেছে, অ্যান্ড দে ওয়ান্ট টু ইনভেস্ট।”

বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড পলিসি সামিটের উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানের কয়েক ঘণ্টা পর যুক্তরাজ্য প্রবাসীরা অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে সচিবালয়ে যান।

অর্থমন্ত্রী বলেন, “সবচেয়ে মজার কথা যেটা বলল, তারা ওয়েজ আর্নার্স বন্ডের কথা জানে না।

“আমি বললাম, কী ব্যাপার? ওয়েজ আর্নার্স বন্ডে প্রাইজ নিয়ে যায় সব জাপানি বাঙালিরা। তারা মিলিয়ন মিলিয়ন ইনভেস্ট করে প্রাইজ নিয়ে যায়। তোমরা জানো না, এটা কী রকম।”