নভোএয়ার ও বুদ্ধাএয়ারের মধ্যে কারিগরি সহায়তা চুক্তি
বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন কোম্পানি নভোএয়ার নেপালের বুদ্ধা এয়ারের সঙ্গে কারিগরি সহযোগিতা বিনিময় সংক্রান্ত একটি চুক্তি করেছে।
সম্প্রতি কাঠমাণ্ডুর ত্রিভুবন আর্ন্তজাতিক বিমানবন্দরে চুক্তিটি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চুক্তি অনুযায়ী, পারস্পরিক কারিগরি সহায়তার মাধ্যমে এটিআর ৭২-৫০০ মডেলের বিমান পরিচালনা করবে উভয় এয়ারলাইন্স।
১৯৯৭ সালে যাত্রা শুরু করা বুদ্ধা এয়ার নেপালের পরিচিত একটি বিমান পরিবহন প্রতিষ্ঠান।
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, বুদ্ধা এয়ারের ব্যবস্থাপনা পরিচালক বীরেন্দ্র বাহাদুর বানসেট নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বৌদ্ধ এয়ারের ক্যাপ্টেন সুনীল গুরুং, নভোএয়ারের হেড অফ মার্কেটিং সোহেল মাজিদ, মার্কেটিং এন্ড সেলস বিভাগের ব্যবস্থাপক এ কে এম মাহফুজুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
