ঋণ ব্যবস্থাপনা আইএফআইসি ব্যাংকের প্রশিক্ষণ
ঋণ ব্যবস্থাপনা বিষয়ে কর্মকর্তাদের তিন দিনের প্রশিক্ষণ দিয়েছে আইএফআইসি ব্যাংক।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ রিস্ক অফিসার (সিআরও) এম এম হাইকেল হাসমী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও এইচ আর ডেভেলপমেন্ট ও টেনিং ইন্সটিটিউটের প্রধান এ কে মজিবুর রহমান।
প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার ২৮জন ব্যাংক কর্মকর্তা এতে অংশগ্রহণ করে।
