২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেডিওজিবিডি স্ট্রিমিং অ্যাপসে যুক্ত হলো গ্রামীণ ফোন

রেডিওজিবিডি ডটকম স্ট্রিমিং অ্যাপসে সংযুক্ত হয়েছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 11:12 PM

Updated : 20 Aug 2022, 11:39 AM

শুক্রবার বিকালে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি মিলনায়তনে এক অনুষ্ঠানে এ সংযোগ করা হয়।

জি-সিরিজ এর অঙ্গ প্রতিষ্ঠান রেডিওজিবিডি ডটকম।

সংযোগ অনুষ্ঠানে গ্রামীণ ফোনের ডিজিটাল সার্ভিসের প্রধান মোহাম্মদ মুনতাসির হোসাইন, গাজী মাজহারুল আনোয়ার, কন্ঠশিল্পী এসডি রুবেল, মনির খান এবং জি-সিরিজ ও অগ্নিবীণা’র কর্ণধার নাজমুল হক ভুঁইয়া উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিক সংযোগের পর সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয়, যাতে ব্যান্ডদল ব্ল্যাক, আর্টসেল, যাত্রী, গাছ, অরণ্য এবং এহসান রাহী অ্যান্ড ফ্রেন্ডস অংশ নেয়।

এছাড়া এফএ সুমন, সাগর বাউল, অভি কিম্বল, বিবেক, রাজীব, ইসমত আরা ইভা ও তানজীব গান গেয়ে শোনান।